বৃহস্পতিবার, ১১:৫৬ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

প্রথম আলো সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করল ‘পাশা’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৮৫ বার পঠিত

দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে হবিগঞ্জে মানহানির মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় এনজিও পিপলস এসিস্ট্যান্ট ফর সোশাল এডভান্সমেন্টর (পাশা) নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবির গতকাল বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাট দায়ের করেন।

মামলার অপর আসামিরা হচ্ছেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার রিয়াদুল করিম ও হবিগঞ্জ স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান নিয়ন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি দৈনিক প্রথম আলো পত্রিকায় ‘‘এক ব্যক্তিনির্ভর ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক’’শিরোনাম নামে সংবাদ প্রকাশিত হয়। পরদিন একই বিষয়ে আরো একটি ফলোআপ সংবাদ প্রকাশ হয়। ৭ ফেব্রুয়ারি এ বিষয়ে উপসম্পাদকীয় প্রকাশ হয়।

বাদী অভিযোগ করেন এসব সংবাদ প্রকাশ করায় তার ১০০ কোটি টাকার মানহানি হয়েছে। দণ্ড বিধির ৫০০/৫০১ ধারায় দায়ের করা মামলাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানজিনা রহমান তানিন জেলা গোয়েন্দা শাখাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com