শনিবার, ০২:৫০ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

সাংবাদিক হওয়ার নীতিমালা চান ডিসিরা, ভাবছে তথ্য মন্ত্রণালয়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৪২ বার পঠিত

সাংবাদিক হওয়ার নীতিমালা থাকা উচিত বলে মনে করছেন জেলা প্রশাসকরা (ডিসি)। তথ্য মন্ত্রণালয়ও এ বিষয়ে ভাবছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ বুধবার ডিসি সম্মেলনের চতুর্থ দিন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

ডিসিরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে অনেক সময় রাজনৈতিক চাপের কথা বলেন, আপনাদের সঙ্গে সেরকম কোনো বিষয় বা তাদের কোনো চাওয়া আপনাদের কাছে ব্যক্ত করেছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘রাজনৈতিক প্রভাবের কথা যেটা বলছেন, সেই আলোচনা এখানে আসেনি।এটা এসেছে যে আমাদের সাংবাদিকরা যারা ওখানে (জেলা পর্যায়ে) কাজ করেন, আমরা তো এখন একটা ডিজিটাল মিডিয়ার মধ্যে ঢুকে পড়েছি, খুব সহজে মিডিয়া অনেকে চালু করছেন, অনলাইন বেসড।সেখানে কখনো কখনো তাদের মতে এবং তারা এই সমস্যা ফেইসও করেন যে, এটা আপনারাও নিশ্চয় স্বীকার করবেন যে নীতিমালার একটা অভাব আছে।’

প্রধানমন্ত্রীর তথ্য মন্ত্রণালয়বিষয় উপদেষ্টা বলেন, ‘সুতরাং তাদের (ডিসি) একটা এক্সপেকটেশন হলো, সাংবাদিক হওয়ার জন্য একটা নীতিমালা থাকা দরকার এবং সাংবাদিকদের একটা কোড অব কন্টাক্ট থাকা দরকার, যেটা তারা ফলো করবেন, সেই ক্ষেত্রে তাদের দায়িত্ব পালনে সুবিধা হবে।

একটা নীতিমালা এবং রেগুলেশনের কথা আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ভাবছি এবং এটা আমরা দ্রুতই করব।’

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com