বৃহস্পতিবার, ১০:১৭ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

২০ জেলের সন্ধান মিলল ভারতে, এখনও নিখোঁজ ১৯

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১৭৯ বার পঠিত

ভোলার চরফ্যাশনে ঝড়ের কবলে ডুবে যাওয়া একটি ট্রলারের ২০ জেলের সন্ধান মিলেছে ভারতে। তবে অন্য তিন ট্রলারের ১৯ জেলের কোনও সন্ধান মেলেনি। তিন দিনেও খোঁজ না পাওয়ায় উৎকণ্ঠায় রয়েছে তাদের পরিবার।

ভারতে উদ্ধার হওয়া জেলেরা হলেন- হাবিবুর (৪৫), লিটন (২৯), সাত্তার (৬০), মাইনুদ্দিন (২২), আকতার (৩২), শাহ জামান (৭০), ইসমাইল (২৪), হালিম (৩০), আব্দুর রউব (৩২), নুরে আলম (৩৫), ফারুক (২৪), আল আমিন (২৪), নুরন্নবী (২৫), বশির (২৫), কামাল (২৬), টুনু (৫৩), ইকবাল (২৪), রব কাজী (২৫), মফিজ (৪৬) ও ইয়াকুব (৩২)। তাদের বাড়ি চরফ্যাশনের আহাম্মদপুর ইউনিয়নে। তাদের ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা থানা হেফাজতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে মৎস্যবিভাগ।

এর আগে গত শুক্রবার (১৯ আগস্ট) দিনগত রাতে ২০ জন জেলেসহ শুভ সকাল-১ নামের ট্রলারটি ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের ভারত সীমানায় ডুবে যায়। পরে স্থানীয় জেলেরা ২০ জেলেকে উদ্ধার করেন। ট্রলারটির মালিক চরফ্যাশন উপজেলার ফুয়াদ চাপরাশি, এর মাঝি ইয়াকুব। এদিকে ঘটনার তিন দিন পর ২০ জেলের সন্ধান পাওয়ায় পরিবারে স্বস্তি ফিরে এসেছে। তবে কবে নাগাদ জেলেরা বাড়ি ফিরবেন তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

এ বিষয়ে জানতে চাইলে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা ওবায়দুল্লাহ বলেন, ‘ভারতে অবস্থান করা জেলেদের ফিরিয়ে আনতে কোস্টগার্ডকে বলা হয়েছে। তারা সেখানকার প্রশাসনের সঙ্গে কথা বলে জেলেদের ফিরিয়ে আনবেন।’

এদিকে নিখোঁজের তিন দিনেও সন্ধান মেলেনি লালামোহন, বোরহানউদ্দিন ও চরফ্যাশনের তিন ট্রলারের ১৯ জেলের। তাদের ট্রলার ডুবে গেছে নাকি নেটওয়ার্কের বাইরে রয়েছে- তা নিশ্চিত করে বলতে পারছে না প্রশাসন। তবে নিখোঁজ জেলেদের উদ্ধারে চতুর্থ দিনের মতো অভিযান পরিচালনা করছে কোস্টগার্ড।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শফিউল কিঞ্জল বলেন, ‘নিখোঁজ জেলেদের উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মোংলা ও রামগতি থেকে এ পর্যন্ত ৯২ জন জেলেকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে সাতটি টিম অভিযান চালাচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com