মঙ্গলবার, ০৮:০১ পূর্বাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নামবিভ্রাটে ট্রেনে হামলার ঘটনায় আলোচনায় ‘ভুল’ অন্তরা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনও দিন বাংলাদেশের ৩ লাখ রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে মিয়ানমারের স্বীকৃতি পশ্চিমবঙ্গে কংগ্রেসের মুসলিম নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা ১৮০ দিন পূর্তিতে সরকারের কর্মযজ্ঞের ১০ দিক তুলে ধরলেন মাহ্‌দী আমিন প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ সৌদির ক্রাউন প্রিন্সের হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে জাতিকে পথ দেখিয়েছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার হাতুরি পেটা, যুবক হাসপাতালে 

বিশ্ববাজারে কমল তেলের দাম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৪২ বার পঠিত

মধ্যপ্রাচ্যে সম্ভাব্য উত্তেজনা কমার ইঙ্গিতে মধ্যে টানা দ্বিতীয় দিনের মতো বিশ্ববাজারে কমেছে জ্বালানিতেলের দাম। আজ বুধবার গ্রিনিচ মান সময় ১টা ০৩ মিনিটে বিশ্ববাজারে তেলের দাম নির্ধারণের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৮৯ ডলার বা ১ দশমিক ৭ শতাংশ কমে দাঁড়ায় ১০৭ দশমিক ৯৮ ডলারে। আগের সেশনে এটি প্রায় ৪ শতাংশ কমেছিল।

একই সময়ে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৮৩ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ কমে ১০০ দশমিক ৪৪ ডলারে নেমে আসে, যা আগের দিন ৩ দশমিক ৯ শতাংশ কমেছিল।

বিশ্ববাজারে তেলের দামে এই পতনের পেছনে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে, ইরানের সঙ্গে চলমান সংঘাত অবসানে একটি সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইঙ্গিত। মঙ্গলবার তিনি হরমুজ প্রণালি দিয়ে বিভিন্ন ‘নিরপেক্ষ’ দেশের জাহাজ চলাচলে সহায়তায় সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেন।

এর কারণ হিসেবে তিনি ইরানের সঙ্গে একটি সমঝোতার অগ্রগতির কথা উল্লেখ করেন। তবে চুক্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট। যদিও ট্রাম্প জানিয়েছেন, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকবে।

এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ উত্তেজনা কমার ইঙ্গিত দেয়। এর ফলে উপসাগরীয় অঞ্চলে আটকে পড়া জাহাজগুলো ধীরে ধীরে চলাচল শুরু করতে পারে, যা বাজারে সরবরাহ বাড়াতে সহায়ক হবে। তবে অনিশ্চয়তা এখনো কাটেনি।

উল্লেখ্য, গত সপ্তাহে সরবরাহ সংকটের কারণে ব্রেন্টের দাম ২০২২ সালের মার্চের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

এর মধ্যে হরমুজ প্রণালি আংশিকভাবে অচল থাকায় বিশ্ববাজারে তেলের মজুত কমে এসেছে। যুক্তরাষ্ট্রে টানা তৃতীয় সপ্তাহের মতো অপরিশোধিত তেলের মজুত কমেছে। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের তথ্যমতে, মে মাসের ১ তারিখে শেষ হওয়া সপ্তাহে অপরিশোধিত তেলের মজুত কমেছে ৮ দশমিক ১ মিলিয়ন ব্যারেল। একই সময়ে, পেট্রোলের মজুত কমেছে ৬ দশমিক ১ মিলিয়ন ব্যারেল এবং ডিস্টিলেট জ্বালানির মজুত কমেছে ৪ দশমিক ৬ মিলিয়ন ব্যারেল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com