শুক্রবার, ০২:২৮ অপরাহ্ন, ০১ মে ২০২৬, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

‎গৌরনদীতে ইউএনও’র সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ

এ,এস,মামুন 
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পঠিত
‎বরিশালের গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
‎এসময় গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. নাসির উদ্দীন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
‎এসময় আরও উপস্থিত ছিলেন ব্লু স্কাই হেল্থ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মো. হাবিবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এইচ এম ইলিয়াস, সদস্য খান মোহাম্মদ আলী, সালমা আক্তার, তাজবীরুল মহসিন, গৌরনদী প্রেসক্লাবের সদস্য এস এম মোশারফ এবং সাংবাদিক সোলায়মান তুহিন।
‎সাক্ষাৎকালে সভাপতি মো. নাসির উদ্দীন বলেন, ‎“দুর্নীতি প্রতিরোধে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। আমরা চাই প্রশাসন ও সাধারণ জনগণের সমন্বয়ে গৌরনদীকে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক উপজেলায় পরিণত করতে।”
‎এসময় নেতৃবৃন্দ দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক সম্পৃক্ততা ও প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগ জোরদারের বিষয়ে মতবিনিময় করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com