বুধবার, ০২:৫১ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‎গৌরনদীতে ইউএনও’র সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ মার্কিন পাসপোর্টে নিজের ছবি বসাচ্ছেন ট্রাম্প রেওয়াজ ভেঙে ভোটের সকালেই বুথ পরিদর্শনে মমতা ট্রাম্প ও রাজা চার্লস একমত. ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না শত্রুর যেকোনো পদক্ষেপে রণক্ষেত্রে কঠোর জবাব দেবে ইরান প্রশাসনিক ও অর্থনৈতিক বিকেন্দ্রীকরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে সরকার ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিজ জয়ের লড়াইয়ে কেমন হবে বাংলাদেশের একাদশ বিশ্ববাজারে আরেক দফা বাড়ল তেলের দাম দেশের ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, ৫ জেলায় বন্যার আভাস

শত্রুর যেকোনো পদক্ষেপে রণক্ষেত্রে কঠোর জবাব দেবে ইরান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত

মধ্যপ্রাচ্যে বিরাজমান অস্থিরতার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া জানিয়েছেন, শত্রুপক্ষ যদি নতুন করে কোনো হঠকারী পদক্ষেপ নেয়, তবে তাদের রণক্ষেত্রে চরম মূল্য দিতে হবে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ফারস নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরানি সেনাবাহিনীর মুখপাত্রের মতে, তেহরান মনে করে না যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তাদের সংঘাতের সম্ভাবনা শেষ হয়ে গেছে। তিনি স্পষ্টভাবে বলেন, ‘আমরা যুদ্ধ শেষ হয়ে গেছে বলে মনে করি না। আমাদের বর্তমান পরিস্থিতি এখনো যুদ্ধকালীন হিসেবেই বিবেচিত হচ্ছে।’ ইরান যে কোনো সময় উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আকরামিনিয়া সতর্ক করে দিয়ে জানান, শত্রুরা যদি ইরানের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করে, তবে তারা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং বিধ্বংসী জবাবের মুখোমুখি হবে। তিনি বলেন, ইরান তার সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করেছে। এবার যদি কোনো আগ্রাসন ঘটে, তবে শত্রুরা সম্পূর্ণ নতুন ধরনের সামরিক সরঞ্জাম, আধুনিক অস্ত্র এবং নতুন সমরকৌশলের মুখে পড়বে।

ইরানের সাধারণ জনগণকে আশ্বস্ত করে এই সামরিক কর্মকর্তা বলেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সব সময় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে নতুন ধরনের জবাব দেওয়ার সক্ষমতা ইরানের রয়েছে এবং কোনো অবস্থাতেই জাতীয় নিরাপত্তার প্রশ্নে আপস করা হবে না।

এমন এক সময়ে এই হুঁশিয়ারি এলো যখন জাতিসংঘের পারমাণবিক নিরস্ত্রীকরণ সম্মেলনে একটি বড় পদে ইরান নির্বাচিত হয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের তীব্র বাকযুদ্ধ চলছে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে সামরিক বাহিনীর এই কঠোর অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com