শুক্রবার, ০১:০৮ অপরাহ্ন, ২৪ এপ্রিল ২০২৬, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

হামলা হলে কঠোর জবাব দেবে ইরান, প্রস্তুত ইসরায়েল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পঠিত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় যেকোনোও হামলার জবাবে কঠোর প্রতিক্রিয়া দেখানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ‘দেশটি ঐক্যবদ্ধ এবং কোনো আগ্রাসনের জবাব শক্তভাবে দেওয়া হবে।’

তিনি জানান, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি জনগণের সমর্থন রয়েছে এবং যেকোনও হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি চলছে। তবে এতে অংশ নেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ইরান সব পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

অপরদিকে ইসরায়েল আবারও সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছে।

এছাড়া মার্কিন বাহিনীও অঞ্চলে উপস্থিতি বাড়িয়েছে। এক মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে, বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ১৯টি যুদ্ধজাহাজ, যার মধ্যে ২টি বিমানবাহী রণতরি আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com