শনিবার, ০৯:০৩ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে ২৬ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৫৪ বার পঠিত

দাম্পত্য কলহের জেরে ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মোসা. আকলিমা বেগমকে হত্যার দায়ে ২৬ বছর পর স্বামী আ. জলিল হাওলাদারের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জাহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

‎রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

‎মামলার অভিযোগে বলা হয়, ২০০০ সালের ২৬ মে রাজধানীর খিলগাও থানাধীন পূর্ব গোড়ানস্থ ২৫৯/২ নং বাসাতে ৯ মাসের অন্তঃসত্ত্বা মোসা. আকলিমা মৃত অবস্থায় পড়েছিলেন। এসময় ভিকটিম আকলিমার স্বামী আ. জলিল হাওলাদারকে বাসায় না পেয়ে ঘটনাস্থলে উপস্থিত ওই বাসার মালিক ও অন্যান্য ভাড়াটিয়াদের জিজ্ঞাসাবাদে এই মামলার বাদী জানতে পারেন, আকলিমা বেগম প্রতিদিন ভোর বেলা পানি নিতে কল ঘরে (পানির হাউজ) আসতো। কিন্তু ওইদিন কল ঘরে তাকে পানি নিতে আসতে না দেখায় বাড়ির মালিক ফজলুল হক তালুকদারের স্ত্রী ও অন্যান্য ভাড়াটিয়া ভিকটিমের রুমে প্রবেশ করে দেখতে পান, ভিকটিম আকলিমা মৃত অবস্থায় খাটের ওপর পড়ে আছে।

এ সময় উপস্থিত লোকজনের কাছে বাদী জানতে পারেন, গত রাতে তার শ্যালিকা আকলিমা বেগমের সঙ্গে তার স্বামী আ. জলিল হাওলাদারের সঙ্গে ঝগড়াঝাটি হয়। রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত জি. এম বাবুল নামে এক ব্যক্তি আ. জলিল হাওলাদারকে রাস্তায় বিমর্ষ অবস্থায় ঘোরাফেরা করতে দেখেন। ওই বাড়ির মালিক এবং ভাড়াটিয়াদের দেওয়া তথ্য অনুযায়ী এবং ভিকটিমের শরীরের আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, রাতে যেকোনো সময় দাম্পত্য কলহের কারণে তাকে হত্যা করা হয়েছে।

‎ওই ঘটনায় ভিকটিমের দুলাভাই মো. মিন্টু গাজী খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০০১ সালের ১৪ জুন মামলাটি তদন্ত করে খিলগাঁও থানার উপপরিদর্শক মো. তোফাজ্জল হক আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি বিচারকালে ৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com