বৃহস্পতিবার, ১১:০৭ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ধর্মমন্ত্রীর উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে ২৬ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে: ট্রাম্প হাম ও উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর প্রস্তাবিত কমিটিতে ৫ সদস্যের নাম ঘোষণা বিরোধীদলীয় নেতার আগুনঝরা বৈশাখে পুড়ছে দেশ, ২১ জেলায় তীব্র তাপপ্রবাহ ‘গুপ্ত রাজনীতি’র বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের দেয়াল লিখন, চট্টগ্রামের ঘটনায় বিচার দাবি থানায় ঢুকে ডাকসু নেতা মুসাদ্দিকের ওপর হামলার অভিযোগ, শাহবাগে উত্তেজনা জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি দলের ৫ সদস্যের কমিটি বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ

হাম ও উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পঠিত

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের হাম নিশ্চিত হয় এবং বাকি চারজনের হামের উপসর্গ ছিল।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৯৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৯ শিশুর এবং হামের উপসর্গ নিয়ে আরও ১৯৪ শিশুর মৃত্যু হয়েছে।

এ ছাড়া এ সময় পরীক্ষার মাধ্যমে ৪ হাজার ৫৯ শিশুর হাম নিশ্চিত হয়েছে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ২৮ হাজার ৩৩৩ শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১৮ হাজার ৮৪৫টি শিশু। তাদের মধ্যে ৪ হাজার ৫৯ জনের হাম শনাক্ত হয়। আর হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ১৫ হাজার ৭২৮।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com