শনিবার, ১২:৩২ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী চোট কাটিয়ে অনুশীলনে মার্তিনেজ, আর্জেন্টিনা শিবিরে স্বস্তি গৌরনদী শিশু একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে হরমুজ পাড়ি দিল ইরানি জাহাজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার পঠিত

মার্কিন নৌবাহিনীর একাধিক ‘হুমকি’ ও অবরোধ উপেক্ষা করে ইরানি তেলবাহী জাহাজ নিরাপদে দেশের জলসীমায় প্রবেশ করেছে। এমনটি জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, ‘সিলি সিটি’ নামের ওই ট্যাংকারটি ইরানি নৌবাহিনীর নিরাপত্তা সহায়তায় আরব সাগর অতিক্রম করে সোমবার রাতে (২০ এপ্রিল) ইরানের আঞ্চলিক জলসীমায় পৌঁছায়।

প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে জাহাজটি ইসলামি প্রজাতন্ত্র ইরানের দক্ষিণাঞ্চলীয় একটি বন্দরে নোঙর করেছে। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র উত্তেজনা চলছে, বিশেষ করে তেল রপ্তানি এবং সামুদ্রিক চলাচলকে কেন্দ্র করে। ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র প্রায়ই দেশটির তেলবাহী জাহাজগুলোকে কড়া নজরদারি ও চলাচলে বাধা দেয়ার চেষ্টা করছে।
অন্যদিকে, ইরান তার জ্বালানি রপ্তানি অব্যাহত রাখতে নৌ-সুরক্ষা জোরদার করেছে এবং বিভিন্ন সময় নিজস্ব নৌবাহিনীর সহায়তায় ট্যাংকারগুলোকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে। বিশেষজ্ঞদের মতে, আরব সাগর ও পারস্য উপসাগর অঞ্চল এখন বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এলাকায় যেকোনো উত্তেজনা আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলতে পারে।

সাম্প্রতিক এই ঘটনার মধ্য দিয়ে আবারও স্পষ্ট হলো, সামুদ্রিক রুটে আধিপত্য ও নিরাপত্তা প্রশ্নে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানাপোড়েন অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com