শনিবার, ০১:১৩ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নতুন করে বাসের ভাড়া নির্ধারণ করা হবে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পঠিত

জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে নতুন করে পরিবহনের ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আজ মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, তেলের মূল্য বৃদ্ধির প্রভাবে বাসের ভাড়ায় পরিবর্তন আসবে। বিশেষ করে এসি বাসের ভাড়া দুই থেকে তিন স্তরে বাড়তে পারে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং পরিবহন মালিকরা যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সেজন্য সরকার কঠোর তদারকি নিশ্চিত করবে।

দেশে জ্বালানি তেলের বর্তমান উচ্চ চাহিদাকে ‘অস্বাভাবিক’ অভিহিত করে তিনি বলেন, ‘এই চাহিদার একটি বড় কারণ হলো তেলের অবৈধ মজুত এবং পাচার। সরকারের পক্ষে এই কৃত্রিম চাহিদা মেটানো সম্ভব নয়।’

তবে পরিস্থিতির সঠিক ব্যবস্থাপনার জন্য ১ লাখ ৭০ হাজারের বেশি ‘ফুয়েল পাস’ রেজিস্ট্রেশন করা হয়েছে বলে উল্লেখ করেন উপদেষ্টা। একই সঙ্গে বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে জনগণকে এই কঠিন সময়ে জীবনযাত্রার ব্যয় কিছুটা বাড়ার বিষয়টি মেনে নেওয়ার আহ্বান জানান ডা. জাহেদ উর রহমান।

ব্রিফিংয়ে দেশের সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথাও জানান এই উপদেষ্টা। তিনি বলেন, আগামী বছর থেকে আঞ্চলিকভাবে পহেলা বৈশাখ পালনের চেষ্টা করছে সরকার। এ লক্ষ্যে ভারত, ভুটান ও মিয়ানমারসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সরকারের যোগাযোগ ও সমন্বয় চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com