শনিবার, ১০:৩৮ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

ফের পুলিশের জন্য আসছে নতুন পোশাক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৪৭ বার পঠিত

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মের রং নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটিয়ে আবারও নতুন রঙের সমন্বয়ে পোশাক নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠপর্যায়ের সদস্যদের পছন্দ এবং বাহিনীর ঐতিহ্যের কথা বিবেচনা করে ইউনিফর্মে গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙ ফিরিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।

সম্প্রতি পুলিশ সদর দফতরের লজিস্টিকস শাখার অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে এই নতুন পরিবর্তনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। এই পরিবর্তনের লক্ষে ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’ সংশোধনের একটি খসড়াও ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে পুলিশের শার্টের রঙ ‘লোহার রঙ’ এবং প্যান্টের রঙ ‘কফি রঙ’ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু নতুন এই রঙ নিয়ে পুলিশ বাহিনীর ভেতরেই ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। বাহিনীর ভাবমূর্তি এবং সদস্যদের অস্বস্তির বিষয়টি মাথায় রেখে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন রঙের নমুনা পর্যালোচনা করেন এবং শেষ পর্যন্ত নতুন এই রঙের সিদ্ধান্ত নেন।
প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী, সব মেট্রোপলিটন পুলিশের সদস্যরা হালকা অলিভ (জলপাই) রঙের শার্ট পরবেন। অন্যদিকে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‍্যাব বাদে পুলিশের অন্যান্য সাধারণ ইউনিটের শার্টের রঙ হবে গাঢ় নীল। তবে সকল ইউনিটের সদস্যদের জন্য প্যান্টের রঙ অভিন্ন রাখা হয়েছে, যা হবে ‘টিসি টুইল খাকি’।

এই ইউনিফর্ম পরিবর্তনের ফলে সরকারের ওপর অতিরিক্ত কোনো আর্থিক চাপ পড়বে না বলে জানানো হয়েছে। কারণ ইউনিফর্মগুলো সরবরাহ প্রাপ্যতার ভিত্তিতে ধাপে ধাপে পরিবর্তন করা হবে। বর্তমানে এই প্রস্তাবটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com