শনিবার, ১০:৩১ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

নতুন করে বাসের ভাড়া নির্ধারণ করা হবে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৪৭ বার পঠিত

জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া পুনঃনির্ধারণের ঘোষণা দিয়েছে সরকার। মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান। তিনি স্পষ্ট করেন যে, তেলের দাম বাড়লে পরিবহন ও নিত্যপণ্যের দাম বাড়া স্বাভাবিক হলেও সরকার কোনোভাবেই অযৌক্তিক ভাড়া বৃদ্ধি বরদাশত করবে না।

উপদেষ্টা জানান, তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে বাসের ভাড়ায় পরিবর্তন আসবে। বিশেষ করে এসি বাসের ভাড়া দুই থেকে তিন স্তরে বাড়তে পারে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং পরিবহন মালিকরা যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সেজন্য সরকার কঠোর তদারকি নিশ্চিত করবে।

দেশে জ্বালানি তেলের বর্তমান উচ্চ চাহিদাকে তিনি ‘অস্বাভাবিক’ বলে অভিহিত করেন। তিনি বলেন, এই চাহিদার একটি বড় কারণ হলো তেলের অবৈধ মজুত এবং পাচার। সরকারের পক্ষে এই কৃত্রিম চাহিদা মেটানো সম্ভব নয়। তবে পরিস্থিতির সঠিক ব্যবস্থাপনার জন্য ১ লাখ ৭০ হাজারের বেশি ‘ফুয়েল পাস’ রেজিস্ট্রেশন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান জনগণকে এই কঠিন সময়ে জীবনযাত্রার ব্যয় কিছুটা বাড়ার বিষয়টি মেনে নেওয়ার আহ্বান জানান। তিনি বর্তমান পরিস্থিতির জন্য আন্তর্জাতিক বাজার ও অভ্যন্তরীণ পাচারকে দায়ী করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সবশেষে তিনি দেশের সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, আগামী বছর থেকে আঞ্চলিকভাবে পহেলা বৈশাখ পালনের চেষ্টা করছে সরকার। এ লক্ষ্যে ভারত, ভুটান ও মিয়ানমারসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সরকারের যোগাযোগ ও সমন্বয় চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com