শনিবার, ০৮:৩৯ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা, মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার পঠিত
তথ্যমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা ‎বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরকে মোবাইল ফোনে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১ টায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় গৌরনদী প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সমাবেশে গৌরনদী, উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দরা অংশগ্রহন করেন।
সমাবেশে গৌরনদী প্রেসক্লাবের সহ-সভাপতি এম আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এসএম জুলফিকার, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা, মো. হানিফ সরদার, উত্তম দাস, সহসাধারণ সম্পাদক আমিনা আকতার সোমা, প্রচার সম্পাদক হাসান মাহমুদ, সদস্য মোল্লা ফারুক হাসান, কাজী আল-আমিন, সোলায়মান তুহিন, লিটন খান, এএস মামুন, তারেক মাহমুদ আলী, গৌরনদী সাংবাদিক ফোরামের উপদেষ্টা সৈয়দ নকিবুল হক, সভাপতি সরদার মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ বাচ্চু, বাবুগঞ্জের সাংবাদিক মো. আলিম মোল্লা প্রমুখ।
গৌরনদী প্রেসক্লাবের সদস্য বিএম বেলালের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, একজন সিনিয়র সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগালসহ হত্যার হুমকি দেওয়া শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে নয়, এটি পুরো গণমাধ্যম কর্মীদের স্বাধীন মতপ্রকাশের ওপর সরাসরি আঘাত।
বক্তারা আরও বলেন, তথ্যমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকার সিনিয়র সাংবাদিককে হত্যার হুমকি দেয়া মানে তথ্যমন্ত্রীকে বির্তকিত করার যড়যন্ত্রের অংশ।
এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরী করা সত্বেও পুলিশ এখনও হুমকিদাতাকে শনাক্ত করতে না পারায় বক্তারা থানা পুলিশের ওপর চরম ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা অবিলম্বে হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় আরো কঠোর কর্মসূচি পালন করা হবে বলেও হুশিয়ারি দেওয়া হয়েছে।
বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, অতীতে দেশে একাধিক সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রেই বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় আটকে রয়েছে। এতে অপরাধীরা উৎসাহিত হচ্ছে।
যেকারণে ‎বক্তারা সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের জন্য তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
উল্লেখ্য, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরকে মোবাইল ফোনে অশ্লীলভাষায় গালাগালসহ হত্যার হুমকি দেওয়ার ঘটনার মাত্র এক সপ্তাহ পূর্বে একই প্রেসক্লাবের সদস্য মো. নাসির উদ্দিনকে মোবাইল ফোনে হুমকি প্রদর্শন করা হয়।
ইয়াবাসহ থানা পুলিশ একজনকে গ্রেপ্তারের ঘটনায় সংবাদ প্রকাশের জেরধরে এক নারী আইনজীবী পরিচয়ে গ্রেপ্তারকৃতর পক্ষালম্বন করে সাংবাদিক নাসির উদ্দিনকে মোবাইল ফোনে বিভিন্নধরনের ভয়ভীতিসহ ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেয়ার হুমকি দেওয়া হয়।
এসব ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে হুমকিদাতাদের চিহ্নিত করে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com