শুক্রবার, ১০:৪৭ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

গৌরনদীতে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া 

স্টাফ রিপোর্টার, এ,এস,মামুন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১২৪ বার পঠিত
বরিশালের গৌরনদী উপজেলার বাউরগাতী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া এবং শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্কুলের হলরুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য অ্যাডভোকেট এসএম মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বার্থী ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কাজী আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সদস্য কাজী আল আমীন, প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, বিআরডিবি’র উপ-পরিচালক সরোয়ার মোস্তফা, বার্থী ডিগ্রী কলেজের প্রভাষক প্রশান্ত চক্রবর্তী, জহির উদ্দিন দোলন, গৌরনদী সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মোঃ মেহেদী হাসান। মোঃ জুবায়ের আহসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক রুহুল আমীন আলম মোল্লা, গাউছিয়া আবেদীয়া সুন্নীয়া আলীম মাদ্রাসা গভানিং বডির সভাপতি শাহ আলম কবিরাজ, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোঃ শামিম বেগ, উপজেলা বিএনপির সদস্য মোঃ সাদি মীর, ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ জিয়াউল হক সরদার, বার্থী ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মোঃ জানে আলম সরদার প্রমুখ। শেষে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করা হয় এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অপর দিকে একই দিন সকালে গাউছিয়া আবেদয়িা সুন্নীয়া আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ এসএম আব্দুর রবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা গভানিং বডির সভাপতি শাহ আলম কবিরাজ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com