শনিবার, ০৪:০৭ অপরাহ্ন, ১১ এপ্রিল ২০২৬, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করল ইরানি প্রতিনিধিদল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২ বার পঠিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল প্রতীক্ষিত সংলাপে বসার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছে ইরানি প্রতিনিধি দল।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে ইসলামাবাদের প্রধানমন্ত্রীর বাসভবনে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিবেদনে বলা হয়, ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার সঙ্গে বৈঠকে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে তাদের এই আলোচনাকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যেকার সম্ভাব্য সংলাপের ‌‘প্রস্তুতিমূলক পদক্ষেপ’ হিসেবে দেখা হচ্ছে।

দুই পক্ষের মধ্যে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, তার বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আজ বিকেলেই শুরু হতে যাওয়া সংলাপে ইরানের শর্ত ও অবস্থান নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সমন্বয় করতেই এই বিশেষ বৈঠক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com