মঙ্গলবার, ০৭:৫৩ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশ্বের নজর পাকিস্তানে, লকডাউনে ইসলামাবাদ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পঠিত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা। বর্তমানে বিশ্ব গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রে এই সংলাপ। উচ্চ পর্যায়ের এই বৈঠককে কেন্দ্র করে জোরদার করা হয়েছে ইসলামাবাদের নিরাপত্তা ব্যবস্থা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বিকেল পর্যন্ত ইসলামাবাদে সরকারি ভবন ও বিভিন্ন দূতাবাস থাকা রাজধানীর ‘রেড জোন’ এলাকা সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকলেও এখন তা সব ধরনের মানুষ ও যান চলাচলের জন্য পুরোপুরি বন্ধ।

সেখানে রেড জোনের আশপাশের এলাকাগুলোতে ক্যামেরা হাতে দেশি-বিদেশি সাংবাদিকদের উপস্থিতি চোখে পড়ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল পাকিস্তানি আকাশসীমায় যখন ইরানের প্রতিনিধিদলের বিমান প্রবেশ করে ইসলামাবাদ তাতে পূর্ণমাত্রার নিরাপত্তা দিয়েছে।

এ ছাড়া ইরানের প্রতিনিধিদলকে নিজে উপস্থিত হয়ে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান, পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ তেহরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

iran delegatesইরানের প্রতিনিধিদল

এর আগে এই বৈঠক ঘিরে নিরাপত্তা জোরদারে পাকিস্তান সরকার ইসলামাবাদে দুই দিনের ছুটি ঘোষণা করেছে। এ ছাড়া ১০ হাজার নিরাপত্তা বাহিনীর সদস্যকে মোতায়েন করা হয়েছে।

বিমানবন্দর থেকে ইরানের প্রতিনিধিদল বের হলে তাদের কনভয়কে পাকিস্তানের স্পেশাল সার্ভিসের ইউনিটগুলো নিরাপত্তা দিয়েছে। এ ছাড়া দেশটির এলিট কমান্ড ইউনিটও মোতায়েন ছিল তাতে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com