মঙ্গলবার, ০৭:৫১ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের-শাহবাজ শরিফ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৯ বার পঠিত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির যে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা শুধু এ দেশের জন্যই নয়, পুরো মুসলিম বিশ্বের জন্য একটি ‘গর্বের মুহূর্ত’। খবর দ্য ডনের।

টেলিভিশনে প্রচারিত এক ভাষণে শাহবাজ শরিফ বলেন, এই গুরুত্বপূর্ণ সময় আমি আমাদের বন্ধুপ্রতিম দেশ ইরান ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে ধন্যবাদ জানাতে চাই। তারা আমার প্রস্তাব গ্রহণ করেছে এবং শুধু অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মতই নয়, আমার আমন্ত্রণে শান্তির জন্য আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে আসছে।

তিনি আরও বলেন, এই সংবেদনশীল সময়ে পাকিস্তানের নেতৃত্ব অত্যন্ত সতর্ক ও আত্মবিশ্বাসের সঙ্গে তেহরান ও ওয়াশিংটনকে যুদ্ধবিরতিতে রাজি করাতে সক্ষম হয়েছে। শাহবাজ শরিফ উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং তার দলের প্রশংসা করে বলেন, ‘তারা দিনরাত পরিশ্রম করেছেন। ’ পাশাপাশি তিনি চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মুনিরের ভূয়সী প্রশংসা করেন, যার ‘অক্লান্ত প্রচেষ্টা যুদ্ধের আগুন নিভাতে এবং বিরোধী পক্ষগুলোকে আলোচনায় বসতে রাজি করাতে সাহায্য করেছে।’

তিনি এই আলোচনাকে ‘গুরুত্বপূর্ণ মোড়’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘যদিও একটি অস্থায়ী যুদ্ধবিরতি হয়েছে, তবে সংলাপের মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা একটি কঠিন পথ হবে।’ উল্লেখ্য, যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আজ শনিবার (১১ এপ্রিল) বৈঠকে বসছে।  বৈঠকটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সেরেনা হোটেলে অনুষ্ঠিত হবে।

এরইমধ্যে ইরানের প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে।  তাসনিম জানায়, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইনপ্রণেতা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com