বরিশালের গৌরনদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইব্রাহিম’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তারিক হাসান রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফখরুল আলম মৃধা, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান ফরিদ,মৎস্য অফিসার প্রশান্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, প্রকৌশলী মো: অহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন,সমবায় অফিসার আফসানা শাখী, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জহির সাজ্জাদ হান্নান শরিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, বরিশাল জেলা মহিলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক তাসলিমা বেগম, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ জহুরুল ইসলাম, সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান,উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ সোহানুর রহমান সোহান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আবদুছ ছালেক মামুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ জাতীয় আরো খবর..