মঙ্গলবার, ০৬:৫২ অপরাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬, ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন স্থগিত চেয়ে আবেদন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত

হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভার জামিন স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) আপিল বিভাগে জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ১০ মে শুনানি হবে।

গতকাল সোমবার (৬ এপ্রিল) এক মামলায় জামিন পান রিভা। হাইকোর্টের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে এ বিষয়ে রুল জারি করা হয়েছে।

জানা গেছে, জুলাইয়ের ছাত্র আন্দোলনের সময় তিনি ক্যাম্পাস ছেড়ে আত্মগোপনে চলে যান। পরবর্তীতে দীর্ঘ সময় জনসম্মুখে অনুপস্থিত থাকার পর তাকে আটক করা হয়।

বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত ছিলেন তামান্না জেসমিন। বিশেষ করে শিক্ষার্থী নির্যাতন ও হল বাণিজ্যের ঘটনা তাকে সামনে নিয়ে আসে।

রিভা ইডেন কলেজের মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এক যুগ ধরে তিনি ইডেনের ছাত্রীনিবাসে থাকতেন। জুলাইয়ের ছাত্র আন্দোলনে ক্যাম্পাস ছেড়ে আত্মগোপনে চলে যান রিভা। এরপর তাকে জনসম্মুখে আর দেখা যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com