মঙ্গলবার, ০২:৫৯ অপরাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬, ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট আজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২ বার পঠিত

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বৈশ্বিক টানাপোড়েন চলছে। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথের ভবিষ্যৎ নির্ধারণে আজ মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আজ হরমুজ প্রণালি নিয়ে ইরানের হুমকির বিষয়ে একটি সংশোধিত বা দুর্বল করা প্রস্তাবের ওপর ভোট দেবে। উপসাগরীয় অন্যান্য তেল রপ্তানিকারক দেশগুলোর সমর্থনে বাহরাইন দুই সপ্তাহ আগে একটি খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করে।

প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে গতকাল সোমবার এএফপির হাতে আসা সর্বশেষ খসড়ায় এখনও ইরানকে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ করার এবং হরমুজ প্রণালিতে চলাচল বা নৌযান চলাচলের স্বাধীনতায় বাধা দেওয়ার যেকোনও প্রচেষ্টা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

তবে এতে সরাসরি বল প্রয়োগের অনুমোদন দেওয়া হয়নি। বরং এতে রাষ্ট্রগুলোকে পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিরক্ষামূলক উদ্যোগে সমন্বয় করার জন্য জোরালোভাবে উৎসাহিত করা হয়েছে, যাতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা যায়। আর এর মধ্যে জাহাজকে এসকর্ট দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত।

এছাড়া হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচল বন্ধ, বাধাগ্রস্ত বা বিঘ্নিত করার যেকোনও প্রচেষ্টা প্রতিরোধে দেশগুলোর মধ্যে সমন্বয়ের আহ্বানও জানানো হয়েছে।

ওই খসড়ায় আরও বলা হয়েছে, প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা বাধাগ্রস্ত হলে নিরাপত্তা পরিষদ অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রাখবে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই ভোট অনুষ্ঠিত হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টায়। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সময়সীমার ৯ ঘণ্টা আগে এই ভোট অনুষ্ঠিত হবে।

এদিকে ওই সময়সীমার মধ্যে ইরানকে একটি চুক্তিতে রাজি হতে বলা হয়েছে, নতুবা ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুর মতো বেসামরিক অবকাঠামোগুলোতে হামলার হুমকি দেওয়া হয়েছে।

এমনকি নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালি না খুললে এক রাতেই ইরানকে ধ্বংস করে দেয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘তেহরান যদি তার নির্ধারিত সময়সীমার মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সম্মত না হয়, তাহলে যুক্তরাষ্ট্র এক রাতেই ইরানকে ধ্বংস করে দিতে পারে।’

মূলত বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালির মাধ্যমে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখাই এই চুক্তির প্রধান শর্ত। ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা (বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা) পর্যন্ত এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আর এর মধ্যেই একটি গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছাতে হবে।

হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ‘তিনি মনে করেন ইরানের যুক্তিসঙ্গত নেতারা সৎভাবে আলোচনায় অংশ নিচ্ছেন, তবে এর ফলাফল এখনও অনিশ্চিত।’

প্রসঙ্গত, এর আগে ইরান অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com