শুক্রবার, ১০:৪৪ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

চালকের সাহসিকতায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল ফিলিং স্টেশন

এ,এস,মামুন গৌরনদী বরিশাল 
  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১১১ বার পঠিত
বরিশালের গৌরনদীতে তেলবাহী লরির চালকের তাৎক্ষণিক উপস্থিত বুদ্ধিমত্তা ও সাহসিকতায়  অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে গৌরনদী সাবেক নাহার সিনেমা হল সংলগ্ন সেন্ট পিটার ফিলিং স্টেশন। রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সরজমিনে গিয়ে দেখা ও  জানা গেছে, পদ্মা ডিপোর পেট্রোল বোঝাই একটি লরি তেল সরবরাহের জন্য সেন্ট পিটার ফিলিং স্টেশনে প্রবেশ করে। লরিটি পাম্পে অবস্থানকালেই আকস্মিকভাবে সেটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ার উপক্রম হলে পাম্প ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়।
বিপদ আঁচ করতে পেরে লরির চালক জীবন ঝুঁকি নিয়ে দ্রুত জ্বলন্ত লরিটিকে চালিয়ে পাম্পের ভেতর থেকে বের করে সামনের গৌরনদী-আগৈলঝাড়া সড়কের মাঝখানে নিয়ে আসেন। চালকের এই সময়োপযোগী পদক্ষেপের কারণে লরির আগুন ফিলিং স্টেশনের মূল ট্যাংকে ছড়িয়ে পড়তে পারেনি, ফলে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা পায় পাম্পটি। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, লরি চালকের বুদ্ধিমত্তায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com