বৃহস্পতিবার, ০৪:২৪ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ জাতীয় দলের স্বপ্ন থেকে চট্টগ্রামের ভয়ংকর সন্ত্রাসী ডেভিড ইমন জেমিনাই অ্যাপ হালনাগাদ করল গুগল, যুক্ত হলো নতুন সুবিধা সকালে খালি পেটে অ্যালোভেরা শরবত পানের উপকারিতা লতিফ সিদ্দিকীকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে ফলকল্যান্ড ব্যানার ও ফাইনালে মারামারি: অবশেষে আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু, যে শাস্তি হতে পারে আগস্টে তফসিলের জোর প্রস্তুতি ইসিতে

গৌরনদীতে ভ্রাম্যমাণ আদালতে ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

এ,এস,মামুন গৌরনদী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার পঠিত
বরিশালের গৌরনদী উপজেলায় পরিবেশের জন্য ক্ষতিকর ও নিষিদ্ধ পলিথিন মজুত ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন আলম মোটরসের সামনে মহাসড়কে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঁচ বস্তা প্রায় ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে
গোপন সংবাদের ভিত্তিতে এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট  গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে আইন অমান্য করে নিষিদ্ধ পলিথিন মজুত করার দায়ে ব্যবসায়ীকে মোবাইল কোর্ট আইন-২০০৯ এর ধারায় দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিক ৩০,০০০(ত্রিশ হাজার)টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত পলিথিন জনসম্মুখে বিনষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান জানান, পরিবেশ রক্ষায় সরকার নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন। অভিযানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com