প্রধানমন্ত্রী তারেক রহমান রবিবার (২৯ মার্চ) সকাল ৯টায় সচিবালয় প্রবেশ করেছেন। এরপর মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দফতরে না গিয়ে বিভিন্ন মন্ত্রণালয় তিনি আকস্মিক পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে নিজ দফতরে না গিয়ে হেঁটে যান ৬ নম্বর ভবনে। সেখানে তিনি বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলেন।
এভাবে ভবনটির ষষ্ঠ তলা পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ, পানি সম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
এদিকে অন্যদিনের মতো আজও বেশ কয়েকটি নির্ধারিত কর্মসূচিতে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে কৃষি মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও সংশ্লিষ্টদের সাথে কৃষক কার্ড নিয়ে সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী।
এরপর দুপুরে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী সচিবালয়ে যাবেন।