বৃহস্পতিবার, ০৫:২৭ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ জাতীয় দলের স্বপ্ন থেকে চট্টগ্রামের ভয়ংকর সন্ত্রাসী ডেভিড ইমন জেমিনাই অ্যাপ হালনাগাদ করল গুগল, যুক্ত হলো নতুন সুবিধা সকালে খালি পেটে অ্যালোভেরা শরবত পানের উপকারিতা

বরিশালে দুটি ইলিশের দাম ২০ হাজার টাকা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৫১ বার পঠিত

বরিশাল মহানগরের পোর্ট রোড বাজারে ২ কেজি ওজনের দুটি ইলিশ বিক্রি হয়েছে ২০ হাজার টাকায়। মেঘনা নদী থেকে ধরা মাছ দুটি গতকাল দুপুরে বাজারে নিয়ে আসেন ভোলার এক মাছ ব্যবসায়ী। তাঁর কাছ থেকে এক পাইকারি ব্যবসায়ী ৫ হাজার টাকা কেজি দরে মাছ দুটি কিনে নেন। ভোলার মাছ ব্যবসায়ী মিরাজ বলেন, ‘মেঘনায় জেলেদের জালে ধরা পড়ে মাছ দুটি। সেগুলো কিনে এ বাজারে নিয়ে এসেছিলাম। বর্তমানে নদীতে বড় মাছ পাওয়া যায় না। যা পাওয়া যায়, তার দাম বেশি। ১ কেজি ৯০০ গ্রাম সাইজের দুটি মাছ আরেক পাইকারী ব্যবসায়ীর কাছে বিক্রি করেছি। তিনি মাছ দুটি ঢাকায় নিয়ে যাবেন।’ পোর্ট বাজার ঘুরে দেখা গেছে, বাজারে কেজি সাইজের মাছ প্রতি মণ বিক্রি হচ্ছে ১ লাখ ২০ হাজার টাকায়। প্রতি কেজির দাম ৩ হাজার টাকা। এ ছাড়া ৮০০-৯০০ গ্রাম সাইজের প্রতি কেজি ২ হাজার ৪৫০, আধা কেজি সাইজের ১ হজার ৭৫০ এবং জাটকা ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com