শুক্রবার, ১১:৩৯ অপরাহ্ন, ২৭ মার্চ ২০২৬, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :

গৌরনদীতে গণপরিবহনের শৃঙ্খলা রক্ষা ও জ্বালানি মজুদদারি প্রতিরোধে অভিযান

এ,এস,মামুন স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৫ বার পঠিত
গণপরিবহনের শৃঙ্খলা রক্ষা ও জালানি মজুদদারি প্রতিরোধে বরিশালের গৌরনদীতে শুক্রবার ২৭ মার্চ ২০২৬ ভ্রাম্যমাণ আদালতে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও জনসচেতনামূলক অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমী) মোঃ মেহেদি হাসান।
এসময় বরিশালগামী বাসের ১৩ জন যাত্রীকে বরিশাল পৌঁছে না দিয়ে পথিমধ্যে গৌরনদী স্টান্ডে নামিয়ে নতুন যাত্রী  দিয়ে গাড়ি পূর্ণ করায় একজনকে ১০,০০০/ টাকা জরিমানা অনাদায়ে ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
এবং ১৩ জন যাত্রীকে অভিযুক্ত কর্তৃক অন্য গাড়িতে করে বরিশাল পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয় এবং সড়কের উপর পার্কিং করায় ২ টি গাড়িকে ৪,০০০ টাকা জরিমানা করা হয়।
একইদিন পেট্রোল পাম্পসহ জ্বালানি সংশ্লিষ্ট দোকানগুলো পর্যবেক্ষণ করে জ্বালানি মজুদদারি প্রতিরোধে সতর্ক করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহদী হাসান জানান জনস্বার্থে উপজেলা প্রশাসন কর্তৃক এরকম অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com