বৃহস্পতিবার, ০২:২৮ অপরাহ্ন, ১৯ মার্চ ২০২৬, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জেলা বিএনপি নেতার ইফতার মাহফিল

এ,এস,মামুন স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২ বার পঠিত
স্থানীয় সাংবাদিকদের সম্মানে বুধবার বিকেলে বরিশালের গৌরনদীতে জেলা বিএনপি নেতা মোঃ মিজানুর রহমান খান মুকুলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ওই দিন বিকেল ৫টায় গৌরনদী উপজেলা সদরের দক্ষিণ পালরদী এলাকায় অবস্থিত বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুলের উদ্যোগে তার বাসভবন সংলগ্ন ব্যক্তিগত কার্যালয়ে সাংবাদিকদের সম্মানে ওই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
গৌরনদী ও আগৈলঝাড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগণ ওই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবুল হোসেন মিঞা, গৌরনদী পৌর বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন শরীফ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ শফিকুর রহমান শরীফ স্বপন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ শামীম খলিফা, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ শামীমুল হক শামীম প্রমূখ।
অনুষ্ঠানের আয়োজক বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুল এসময় অনুষ্ঠানের স্থলে উপস্থিত সকল সাংবাদিকদের সঙ্গে তার একমাত্র ছেলে চর্টার্ড একাউন্টেন্ট রেজওয়ান আফ্রিদ খান পিয়ালকে সকল সাংবাদিকদের সাথে পরিচয় করিয়ে দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com