বুধবার, ১১:৫৪ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
১২০ কোটি টাকা মূল্যের ৮ প্লটের নথি গায়েব ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী, দেবেন নতুন বাংলাদেশের রূপরেখা প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ গৌরনদীতে প্রশাসনের কাছে চার মাদক বিক্রেতার আত্মসমর্পণ স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার  মেসির জন্য আর্জেন্টিনার বিশেষ জার্সি তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, কী আলোচনা হলো ইরানে ফের হামলা নাকি শান্তিচুক্তি, ‘বড় সিদ্ধান্তের’ ইঙ্গিত ট্রাম্পের আগৈলঝাড়ায় অপরাধ দমনে ভূমিকার জন্য ৫ পুলিশ কর্মকর্তাকে প্রেসক্লাবের সম্মাননা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী

মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৯৪ বার পঠিত

গাজীপুরের কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে জামিনে মুক্তি পান তিনি। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ সিনিয়র জেল সুপার আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ সাংবাদিক আনিস আলমগীরের জামিনের যাবতীয় কাগজপত্র কারাগারে পৌঁছালে তা যাচাই বাছাই করা হয়। পরে দুপুর ২টা ৩৫ মিনিটে তিনি স্বজনদের সঙ্গে কারাগার থেকে বের হয়ে যান।

এর আগে গত বুধবার (১১ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর করে আদালত। এ নিয়ে আনিস আলমগীর তার বিরুদ্ধে থাকা দুটি মামলাতেই জামিন পান। সেক্ষেত্রে আনিস আলমগীরের কারামুক্তিতে আইনগত আর কোনো বাধা নেই বলে জানিয়েছিলেন তার আইনজীবী তাসলিমা জাহান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com