শুক্রবার, ০৩:১৬ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড উদ্বোধনের আগেই বস্তিবাসীর মোবাইলে পৌঁছে গেল টাকা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১০২ বার পঠিত

রাজধানীর কড়াইল বস্তির নিম্নআয়ের মানুষের মুখে এখন ঈদের হাসি। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উদ্যোগ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই অনেক সুবিধাভোগীর মোবাইল অ্যাকাউন্টে পৌঁছে গেছে সরকারি সহায়তার ২,৫০০ টাকা। উৎসবের আগে এই অপ্রত্যাশিত প্রাপ্তিতে আনন্দ ও স্বস্তিতে ভাসছে কড়াইল ও মহাখালী এলাকার সুবিধাবঞ্চিত সাধারণ মানুষ।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে মহাখালীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে ফ্যামিলি কার্ড উদ্বোধন উপলক্ষে হাজারো মানুষ জড়ো হন। সেখানে দেখা যায়, অনেক মানুষের মুঠোফোনেই রাষ্ট্রীয় অর্থ সহায়তার সরকারি বার্তা চলে এসেছে। কার্ড হাতে পাওয়ার আগেই সরাসরি অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার এই স্বচ্ছতা দেখে অনেকেই আবেগপ্লুত হয়ে পড়েন। সুবিধাভোগীরা জানান, এই টাকা তাদের ঈদ কেনাকাটা ও পারিবারিক প্রয়োজনে বড় ধরনের সহায়তা করবে।

এই কর্মসূচির আওতায় সরকার নারীপ্রধান পরিবারগুলোকে অগ্রাধিকার দিচ্ছে। এবারের চূড়ান্ত তালিকায় দেশের বিভিন্ন প্রান্তের মোট ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে পরীক্ষামূলক (পাইলট) প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন এবং নির্দিষ্ট কিছু ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এই ডিজিটাল সেবা কার্যক্রম শুরু করা হয়েছে।

সরকার সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড বিতরণে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। এই প্রক্রিয়ায় কোনো ধরনের দলীয় প্রভাব বা রাজনৈতিক পক্ষপাত রাখা হয়নি। প্রকৃত দুস্থ ও নিম্নআয়ের মানুষ যাতে সরাসরি সরকারের সুবিধা পায়, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা। আজ প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com