শুক্রবার, ১০:৪৫ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

গৌরনদীর বিশিষ্ট সমাজ সেবক মোক্তার হোসেন সরদারের ইন্তেকাল

এ,এস,মামুন, গৌরনদী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১১২ বার পঠিত
বরিশালের গৌরনদী উপজেলার কটকস্হল গ্রামের সাউদের খাল পাড় এলাকার বাসিন্দা, বরিশাল উত্তর জেলা ও গৌরনদী উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট এস.এম মনিরুজ্জামান মনির এর বাবা কটকস্থল এলাকার সামাজিক নেতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ মোক্তার হোসেন সরদার (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল আনুমানিক ৬টা ৩০মিনিটের দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি………রাজিউন। তিনি ৩ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
ওইদিন বাদযোহর সাউদের খালপাড় জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স চত্বরে জানাজা শেষে মরহুমের লাশ তাদের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম.জহির উদ্দিন স্বপন, পলিটিকাল রিপোর্টার্স ফোরাম (পিআরএফ) এর সভাপতি খোন্দকার কাওছার হোসেন।
পৃথক পৃথক শোকবার্তায় তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com