শুক্রবার, ০৪:১৯ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যাচ্ছেন না এনসিপির ৬ এমপি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৪ বার পঠিত

দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মোড় নিয়েছে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ ভবনে শপথ নিলেও, ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেওয়া থেকে বিরত থেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আর এর প্রতিক্রিয়ায় মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সকাল ১০টার দিকে সংসদ ভবনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে মূল শপথের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দলীয় এমপিদের উদ্দেশে স্পষ্ট বার্তা দেন। তিনি জানান, বিএনপি আপাতত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করবে না।

বিএনপির এই সিদ্ধান্তের পরপরই দুপুর ১টার দিকে এনসিপি তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি জরুরি ঘোষণা দেয়। সেখানে বলা হয়, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায়, সংহতি জানিয়ে এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরাও মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না।

রাজনৈতিক এই টানাপোড়েনের মধ্যেই এনসিপি থেকে নির্বাচিত ৬ জন সংসদ সদস্য ইতোমধ্যে এমপি হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। উল্লেখযোগ্য বিষয় হলো, এই ৬ সংসদ সদস্য এমপি পদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com