শুক্রবার, ০৫:০০ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

শপথে অনুষ্ঠানে আসছেন সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পঠিত

জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যদের শপথ অনুষ্ঠান মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করবেন। শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান অন্তর্বর্তী সরকারের বিদায়ী আইন উপদেষ্টা আসিফ নজরুল। এর আগে আজ সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টাদের শেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

আইন উপদেষ্টা জানান, আজকের বৈঠকটি ছিল বিদায়ী বৈঠক। এতে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। উপদেষ্টারা নিজেদের কাজকর্ম ও অভিজ্ঞতা বিনিময় করেছেন। পাশাপাশি শপথ অনুষ্ঠান সম্পর্কে সবাইকে অবহিত করা হয়েছে।
তিনি আরও জানান, সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান সকাল ১০টায় শুরু হবে। খুব সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার শপথবাক্য পাঠ করাবেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বেলা সাড়ে ১১টা বা ১২টার দিকে তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবে।

আইন উপদেষ্টা বলেন, বিকেল ৪টায় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হবে। এখন পর্যন্ত তিনি যতটুকু জানতে পেরেছেন, রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। সংসদের দক্ষিণ প্লাজায় শপথের বিষয়টি বিএনপির পক্ষ থেকে ইচ্ছাপ্রকাশ করা হয়েছিল বলেও জানান তিনি।

শপথ অনুষ্ঠানে কাদের আমন্ত্রণ জানানো হচ্ছে জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, প্রথা অনুযায়ী যাদের আমন্ত্রণ জানানোর কথা সেটাই করা হবে। এটি মন্ত্রিপরিষদ বিভাগ দেখছে।

ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, এ ব্যাপারে তার কোনো জানা নেই। তিনি আজ শুনেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বলা হয়েছে। কোনো প্রধানমন্ত্রীর ব্যাপারে তিনি জানেন না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com