সোমবার, ০৬:২৪ অপরাহ্ন, ২৩ মার্চ ২০২৬, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

বরিশাল-১ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

স্টাফ রিপোর্টার, এ,এস,মামুন
  • আপডেট টাইম : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩১ বার পঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচ প্রার্থীর মধ্যে দুইজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনী বিধান অনুযায়ী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট অর্জনে ব্যর্থ হওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ১২৯টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে গৌরনদী উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম এবং আগৈলঝাড়া উপজেলার
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক পৃথকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ২৮ হাজার ১৯৮ জন। ১২৯টি কেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ৯৯ হাজার ৫৮৫টি এবং বাতিল হয়েছে ৪ হাজার ২৭৫টি ভোট। সর্বমোট প্রদত্ত ভোট ছিল ২ লাখ ৩ হাজার ৮৬০টি। ভোটদানের হার ছিল ৬২ দশমিক ১১ শতাংশ। নির্বাচনী বিধি অনুযায়ী জামানত রক্ষায় প্রয়োজন ছিল প্রায় ২৪ হাজার ৯৪৮ ভোট।
ফলাফলে দেখা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. মেহেদী হাসান রাসেল পেয়েছেন ৬ হাজার ৮৪৬ ভোট। জাতীয় পার্টি (জেপি) মনোনীত বাইসাইকেল প্রতীকের প্রার্থী সেরনিয়াবাত সেকান্দার আলী পেয়েছেন ১ হাজার ৭৩৬ ভোট। প্রয়োজনীয় ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
অন্যদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন স্বপন পেয়েছেন ১ লাখ ৫৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান পেয়েছেন ৪৬ হাজার ২৬৩ ভোট। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে ৫৪ হাজার ২৮৯ ভোট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com