বৃহস্পতিবার, ০৮:১৪ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

কাফনের কাপড় পরে দাঁড়িপাল্লার গণমিছিল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭১ বার পঠিত

ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নজরকাড়া এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ১১ দলীয় জোট প্রার্থীর সমর্থকদের কাফনের কাপড় পরে গণমিছিল অংশ নেওয়া শুধু একটি প্রচারণা নয় বরং প্রতীকী প্রতিবাদও বলা যায়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় দৌলতখান পৌর শহরের থেকে বের হওয়া মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণকালে নির্বাচনী পরিবেশ, ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার নিয়ে বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিক হয়ে উঠে। একই সঙ্গে মিছিলে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নানা স্লোগান দিতে দেখা যায়।

স্থানীয় নেতাকর্মীরা জানান, কাফনের কাপড় পরে মিছিল করার মাধ্যমে তারা নিজেদের জানান দিচ্ছেন কেউ ভোটকেন্দ্র দখল করতে আসলে সমুচিত জবাব দেওয়া হবে। এছাড়া ন্যায় ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে আমরা জীবন দিতেও প্রস্তুত- কারও রক্তচক্ষুকে আমরা পরোয়া করি না। এটা বার্তাই ছিল তাদের কাফনের কাপড় পরিধান করে মিছিল করার মূল উদ্দেশ্য।
গণমিছিলে বক্তব্যে মুফতি ফজলুল করিম বলেন, কেউ ভোট কেন্দ্র দখলের পাঁয়তারা করলে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকেরা জীবন দিয়ে হলেও তা প্রতিরোধ করবে। কোনো অন্যায় বরদাস্ত করা হবে না।

এদিকে, ব্যতিক্রমধর্মী এই কর্মসূচিতে দৌলতখানজুড়ে আলোচনা সৃষ্টি করেছে। স্থানীয়রা এটিকে রাজনৈতিক প্রতিবাদের প্রতীকী ভাষা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে নির্বাচনী প্রচারণার নতুন কৌশল বলেও মন্তব্য করছেন।

তবে জাতীয় নির্বাচনকে ঘিরে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা গেছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com