মঙ্গলবার, ১০:২৩ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বেড়েছে বিক্ষোভ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮০ বার পঠিত

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতা নেওয়ার পর এক বছর পার হয়েছে। এই এক বছরে দেশটিতে বিক্ষোভ বা প্রতিবাদ কর্মসূচির সংখ্যা তার প্রথম মেয়াদের (২০১৭) তুলনায় ১৩৩ শতাংশ বেড়েছে। হার্ভার্ড ইউনিভার্সিটির কেনেডি স্কুল ও ইউনিভার্সিটি অব কানেকটিকাটের যৌথ প্রকল্প ক্রাউড কাউন্টিং কনসোর্টিয়ামের নতুন এক গবেষণায় এ চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। খবর দ্য গার্ডিয়ানের।

গবেষণার তথ্যানুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে ১০ হাজার সাতশর বেশি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। ২০১৭ সালে ট্রাম্পের প্রথম মেয়াদের প্রথম বছরে এই সংখ্যা ছিল মাত্র ৪ হাজার ৫৮৮। অর্থাৎ গত আট বছরে বিক্ষোভের হার দ্বিগুণেরও বেশি বেড়েছে। প্রতিবেদনটি বলছে, যুক্তরাষ্ট্রের প্রায় সব কাউন্টিতেই অন্তত একটি করে বিক্ষোভ হয়েছে। এর মধ্যে ৪২ শতাংশ কাউন্টি এমন, যেখানে নির্বাচনে ট্রাম্প জয়ী হয়েছিলেন।

হার্ভার্ড কেনেডি স্কুলের রাষ্ট্রবিজ্ঞানী এরিকা চেনোওয়েথ এ পরিস্থিতিকে ‘অত্যন্ত ঐতিহাসিক সময়’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘মানুষ এখন তাদের নিজের এলাকায় যেভাবে সংগঠিত হচ্ছে, তা আমি আমার জীবনে আগে দেখিনি।’

২০২৫ সালের শুরু থেকে শেষ পর্যন্ত বিক্ষোভের চিত্র ছিল বৈচিত্র্যময়। বছরের শুরুতে ট্রান্সজেন্ডার তরুণদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে আন্দোলন শুরু হলেও বসন্তকালে তা গাজা যুদ্ধে ইসরায়েলকে মার্কিন সমর্থন এবং ইলন মাস্কের সরকারি সংস্কার প্রচেষ্টার বিরুদ্ধে টেসলা টেকডাউন আন্দোলনে রূপ নেয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com