সোমবার, ০৪:২৯ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে জাতিকে পথ দেখিয়েছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার হাতুরি পেটা, যুবক হাসপাতালে  গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক পদে জাফর ইকবাল ও আনোয়ার হোসেন বাদল এক মাসের ব্যবধানে আবারও ডুবল চট্টগ্রাম হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল গ্রহণের শুনানি ৩১ আগস্ট ১১৬৪ কোটি টাকায় আধুনিকায়ন হচ্ছে ঢাকা মেডিক্যাল ফজরের নামাজে সেজদায় ইমামের মৃত্যু জিম্বাবুয়েতে ফেরি ডুবি, নিহত বেড়ে ৮৪

যশোরে ১০ গ্রেনেড, ৩ বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পঠিত

যৌথবাহিনীর সদস্যরা যশোরের বাঘারপাড়ায় অভিযান চালিয়ে ১০টি গ্রেনেড, ৩টি বিদেশি পিস্তল ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করেছেন। একইসঙ্গে বেশকিছু ধারালো অস্ত্রও উদ্ধার করেছেন তারা।

গতকাল শনিবার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দড়িহাগড়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসান জানান, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন আকিবের নেতৃত্বে শনিবার বিকেল ৪টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর একটি চৌকস দল দড়িহাগড়া গ্রামের চুন্নু মোল্লার বাড়িতে অভিযান শুরু করে। রাত ১০টা পর্যন্ত ওই বাড়ি থেকে ১০টি গ্রেনেড, ৩টি আমেরিকার তৈরি পিস্তল (৭ দশমিক ৬৫ মডেল), ১৯ রাউন্ড গুলি ১টি চাপাতি, ১টি ছুরি ও ১টি খুর উদ্ধার করা হয়। তবে এসব অস্ত্র ও গোলাবারুদের মালিক চুন্নু মোল্লার ছেলে রায়হান মোল্লা (২৮) আঁচ করতে পেরে অভিযানের আগেই পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

তিনি জানান, যৌথ বাহিনীর এই অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com