শুক্রবার, ০৯:৫৯ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের আদর্শ ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় তার উত্তরাধীকার হিসাবে কাজ করতে চাই -জহির উদ্দিন স্বপন

এ,এস,মামুন স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৪২ বার পঠিত
অবিভক্ত বাংলার সমবায় ঋনমন্ত্রী ও আইন ও বিচার মন্ত্রী মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সমাবেশে সাবেক সংসদ সদস্য, ও এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে ধানের শীষের প্রার্থী  জহির উদ্দিন স্বপন বলেছেন, যোগেন্দ্র নাথ মন্ডল বর্ন শ্রেনী ভেদাভেদ উর্ধে  থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। আমি যোগেন্দ্র নাথ মন্ডলের আদর্শ ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় তার উত্তরাধীকার হিসেবে কাজ করতে চাই।  অবিভক্ত বাংলার মহানায়ক মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলকে ঘিরে তার জন্মভূমিতে একটি আধুনিক প্রতিষ্ঠান গড়ে তোলা হবে, যা যোগেন্দ্রনাথ মন্ডলের আদর্শ, কর্মকান্ড ও স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরায় কা্জ করবে। দেশ বিদেশে গিয়ে গর্বের সাথে বলি যোগেন্দ্রনাথ মন্ডলের আমি উত্তরসূরী।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার বার্থী ইউনিয়নের মৈস্তারকান্দিতে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ স্মৃতি পরিষদের সভাপতি মন্টু লাল মন্ডলের সভাপতিত্বে এবং স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মনতোষ সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আবুল হোসেন মিয়া, জেলা বিএনপির সিনিয়র সদস্য রফিকুল ইসলাম কাজল। সভার শুরুতে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল এর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে স্মৃতিচারন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ, বার্থী ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিন্টু, সদস্য সচিব চুন্নু সরদার, জেলা যুবদল নেতা তারিকুল ইসলাম কাফি, টরকী বন্দর বনিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com