শুক্রবার, ০৬:৪৩ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জামায়াত জোটে যোগ দিচ্ছেন মাহমুদুর রহমান মান্না!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১১৭ বার পঠিত

মাহামুদুর রহমান মান্নার রাজনৈতিক দল নাগরিক ঐক্য জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ‌‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটে যুক্ত হতে পারে বলে গুঞ্জন উঠেছে। বিএনপি জোট ছাড়ার ঘোষণা দেওয়া নাগরিক ঐক্য জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হতে যাচ্ছে। গুঞ্জন সত্যি হলে, জামায়াত নেতৃত্বাধীন এই নির্বাচনি জোট ১২ দলীয় জোটে রূপ নেবে।

মাহমুদুর রহমান মান্নার সঙ্গে জামায়াত জোটের একাধিক নেতৃবৃন্দের যোগাযোগ অব্যাহত রয়েছে। দুই-একদিনের মধ্যেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। মূলত বগুড়া-২ ও ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন করছেন মান্না। এরমধ্যে বগুড়ায় জামায়াতের প্রার্থী অধ্যক্ষ শাহাদাতুজ্জামান আর ঢাকা-১৮ আসনে জামায়াতের জোট সঙ্গী এনসিপির নেতা আরিফুল ইসলাম আদীব। এর যেকোনো একটি সমঝোতা করে জোটের ঘোষণা আসতে পারে।

এরআগে গত বুধবার (২১ জানুয়ারি) বিএনপির জোট থেকে সরে আসার কথা জানায় নাগরিক ঐক্য। এর পাশাপাশি ১১ আসনে এককভাবে নির্বাচনের কথাও জানানো হয়।
জানা গেছে, আসন সমঝোতার পরও ছাড় না দেওয়ায় বিএনপির দীর্ঘদিনের মিত্র মান্নার এমন সিদ্ধান্ত। মান্না বগুড়া-২ থেকে ভোট করছেন। ওই আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি নেতা শাহ আলমকে মনোনয়ন দেওয়ায় এবং শেষ মুহূর্তে তা প্রত্যাহার না করায় এ বিভক্তির সৃষ্টি হয়।

এ বিষয়ে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে মাহমুদুর রহমান মান্না একাধিকবার যোগাযোগ করলেও কোনো ফল না আসায় জরুরি সংবাদ সম্মেলন করে একলা চলো নীতি অবলম্বনের ঘোষণা দেন তিনি। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের সভাপতি মান্না ঢাকা-১৮ ও বগুড়া-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর বাইরে আরও ১০টি আসনে নিজস্ব প্রতীক ‘কেটলি’ নিয়ে নির্বাচন করবে দলটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com