শুক্রবার, ০১:০৩ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

গৌরনদীতে মারকাজুল হিদায়াহ ইন্টারন্যাশনাল নূরানী হাফিজী মাদ্রাসার উদ্বোধন

এ,এস,মামুন স্টাফ রিপোর্ট ‎
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৮৯ বার পঠিত
‎বরিশালের গৌরনদীতে নবপ্রতিষ্ঠিত মারকাজুল হিদায়াহ ইন্টারন্যাশনাল নূরানী হাফিজী মাদ্রাসা–এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
 ‎শুক্রবার (২৩ জানুয়ারি) রাত আটটায় গৌরনদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মালেক মৃধা সড়কে বাইতুল ফালাহ জামে মসজিদ সংলগ্ন মাদ্রাসা ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল। এ সময় তিনি মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের জন্য পবিত্র কুরআন শরীফ ক্রয়ে ৫ হাজার টাকা হাদিয়া প্রদান করেন।
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান মনির,গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকার। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনীতিক, সামাজিক নেতৃবৃন্দ এবং আশপাশের বিভিন্ন মাদ্রাসার পরিচালকবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
‎উপস্থিত অতিথিরা মাদ্রাসার মনোরম ক্যাম্পাস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন।
‎মাদ্রাসার পরিচালক মাওলানা মো. নাঈমুর রহমান মিফতাহ্ প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, এখানে শিশুদের আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে গড়ে তোলা হবে।
‎প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন হাফেজ মো. মাহফুজুর রহমান ও হাফেজ মো. সিয়াম।
‎অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি আব্দুল হালিম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com