শুক্রবার, ০৯:৪০ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার আলী চৌকিদারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

এ,এস,মামুন,‎ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১২৫ বার পঠিত
‎বরিশাল জেলার গৌরনদী উপজেলায় মহান মুক্তিযুদ্ধের একজন সাহসী সেনানী, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহার আলী চৌকিদারকে মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে গৌরনদীজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। উপজেলার মাহিলাড়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে মরহুমের নিজ বাড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। এ সময় গৌরনদী মডেল থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনারের মাধ্যমে জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে রাষ্ট্রের পক্ষ থেকে শেষ সম্মান জানানো হয়।
‎‎রাষ্ট্রীয় সম্মাননা অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান। আরও উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আনিচুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. শামসুল আলম, আব্দুস সাত্তারসহ উপজেলার অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা, স্থানীয় জনপ্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। গার্ড অব অনার শেষে ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার আলী চৌকিদারের দাফন সম্পন্ন করা হয়। এ সময় তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ‎মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান শ্রদ্ধাভরে স্মরণ করে উপস্থিত বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার আলী চৌকিদারের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে শুধু একটি পরিবারের নয়, বরং জাতির একজন সূর্যসন্তানকে হারানোর বেদনা গভীরভাবে অনুভূত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com