শুক্রবার, ০৭:১৫ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ইসির সামনে ছাত্রদলের ফের অবস্থান কর্মসূচি আজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১২৯ বার পঠিত

ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদসহ তিন দফা দাবিতে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনের অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টা থেকে আবারও কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। গতকাল রবিবার রাতে কমিশনের সিনিয়র সচিব আখতার হোসেনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কর্মসূচির কথা জানান।

এর আগে দিনভর ইসির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদলের সভাপতি রাকিব বলেন, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী বারবার নির্বাচন কমিশন ভবনে এসে বেশ কয়েকটি সিদ্ধান্ত প্রভাবিত করেছে। সেগুলো আমরা অ্যাড্রেস করেছি। তারা (ইসি) আমাদের আশ্বস্ত করেছে, এ বিষয়ে তারা অবগত রয়েছেন। অবশ্যই পরে কেউ যেন এভাবে প্রভাব প্রতিপত্তিমূলক আচরণ করতে না পারে, সেগুলো তারা দেখবেন। তিনি বলেন, আমাদের আজকের (গতকাল) ঘেরাও কর্মসূচি এখানে সমাপ্ত করছি। আগামীকাল (আজ) আবারও ১১টা থেকে আমাদের এই ঘেরাও কর্মসূচি শুরু করব। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত এই ঘেরাও কর্মসূচি অব্যাহত রাখব।

ছাত্রদলের সভাপতি আরও বলেন, ২২ জানুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচন প্রচার-প্রচারণা শুরু হচ্ছে। সেটা নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, আমরা বসে থাকব না। আমরা তাদের বিষয়ে ইসিকে অবগত করেছি।

এর আগে বেলা ১১টায় ইসি কার্যালয়ের সামনে পূর্ব নির্ধারিত ‘নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি’ পালন করতে এসে বসে পড়েন ছাত্রদলের নেতাকর্মীরা। এ অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণসহ প্রতিটি থানা থেকে নেতাকর্মীরা ঘেরাও কর্মসূচিতে অংশ নেন।

তিন অভিযোগের ভিত্তিতে ছাত্রদল এ কর্মসূচি পালন করছে। অভিযোগগুলো হলোÑ পোস্টাল ব্যালটসংক্রান্ত বিষয়ে ইসির পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত; বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে ইসির হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ এবং বিশেষ রাজনৈতিক দলের হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসির বিতর্কিত প্রজ্ঞাপন জারি।

পর্যবেক্ষণ করছে জামায়াত : তিন দাবিতে ইসির সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। গতকাল বিকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আশা করব সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য যাতে আমরা সবাই সহযোগিতা করি, কোনো ধরনের কোনো সমস্যা যাতে আমরা তৈরি না করি।

ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচির বিষয়ে করা এক প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, মিডিয়ার মাধ্যমে নির্বাচন কমিশনের সামনে একটি ছাত্র সংগঠনের অবস্থান সম্পর্কে জানতে পেরেছে জামায়াত। সেই সংগঠন কিছু দাবি জানাচ্ছে। সামনে দুটি গুরুত্বপূর্ণ নির্বাচন হবে। একটি জাতীয় সংসদ নির্বাচন, আরেকটি গণভোট। এই নির্বাচনে প্রবাসীরা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। জামায়াত আশা করে, নির্বাচন কমিশন এ ক্ষেত্রে দক্ষতা ও যোগ্যতার পরিচয় দেবে।

ছাত্রদলের অবস্থানের কারণে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে কিনাÑ জানতে চাইলে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচন ক্ষতিগ্রস্ত হয়Ñ এমন কোনো কাজ যাতে কেউ না করে। নির্বাচন কমিশনের একটি প্রজ্ঞাপনের কারণে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছে উল্লেখ করে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, কমিশনের এমন কাজ এখন করা ঠিক নয়, যা অস্থিরতা তৈরি করবে। এমন সিদ্ধান্ত নিতে হবে, যাতে মানুষ ক্ষুব্ধ না হয়। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থেকে কোনো বিশেষ দলের প্রতি না হেলে দায়িত্ব পালন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com