শুক্রবার, ০৯:৪১ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

গৌরনদীতে নারী ভোটারদের অংশগ্রহণ ও গণভোট বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক

এ,এস,মামুন স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৫৭ বার পঠিত
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিতকরণ ও জাতীয় গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালের গৌরনদীতে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন,মহিলা অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
‎‎মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় গৌরনদী উপজেলার অফিসার্স ক্লাবের সামনে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহীম। ‎সভায় সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থা, গৌরনদী উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, উপজেলা নির্বাচন অফিসার সুজন, টরকি বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান, সাধারণ সম্পাদক বদিউজ্জামান চঞ্চল, উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন এবং গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সোলায়মান তুহিন। ‎এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। ‎প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ ইব্রাহিম বলেন, “নারীরা সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে। জাতীয় সংসদ নির্বাচন শুধু ভোট দেওয়ার বিষয় নয়, এটি নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন থাকার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।”‎সভাপতির বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, “জাতীয় মহিলা সংস্থা নারী ভোটারদের ক্ষমতায়ন ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের উঠান বৈঠক নারীদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”‎উঠান বৈঠকে স্থানীয় নারী ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং ভোট প্রদান পদ্ধতি, নির্বাচন সংক্রান্ত আইন ও গণতান্ত্রিক অধিকার নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। বক্তারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা সুদৃঢ় করতে নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোট প্রদানই দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com