বৃহস্পতিবার, ০৩:৩২ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ বার পঠিত

থাইল্যান্ডে চলন্ত একটি ট্রেনের বগির ওপর একটি নির্মাণাধীন ক্রেন ভেঙে পড়েছে। ভয়াবহ এ দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৩০ জন। খবর রয়টার্স, বিবিসি ও আল জাজিরা।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে দেশটির রাজধানী ব্যাংককের উত্তরে নাখোন রাতচাসিমা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ব্যাংকক থেকে ২৩০ কিলোমিটার (১৪৩ মাইল) উত্তর-পূর্বে নাখোন রাতচাসিমা প্রদেশের শিখিও জেলায় উবন রাতচাথানি প্রদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল ট্রেনটি।

স্থানীয় পুলিশ রয়টার্সকে জানিয়েছে, একটি উচ্চগতির রেল প্রকল্পে কাজে ব্যবহৃত একটি ক্রেন হঠাৎ ভেঙে পড়ে চলন্ত ট্রেনটির ওপর। এতে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং ট্রেনটির কিছু অংশে আগুন ধরে যায়।

থাই পুলিশ জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে উদ্ধারকাজ চলছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে পরিণত ট্রেনের বগি থেকে একের পর এক মরদেহ উদ্ধার করছে। এতে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থাই রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটির আসন বিন্যাস অনুযায়ী দুর্ঘটনার সময় ট্রেনটিতে ১৯৫ জন যাত্রী ও কর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com