বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান চলমান। সোমবার গৌরনদী পৌর এলাকার ৬নং ওয়ার্ড আল হেলাল একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম জহির, আল হেলাল একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আনোয়ার হক নিরু, গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক পলাশ তালুকদার, সাংবাদিক নিলয় হাওলাদার , মোঃ আনাম হাওলাদার প্রমুখ।
এ জাতীয় আরো খবর..