শুক্রবার, ০৯:৪০ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

গৌরনদীতে ভ্যান চালককে কুপিয়ে হত্যা

এ,এস,মামুন, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৫০ বার পঠিত
বরিশাল জেলার গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে।
নিহত ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) পূর্ব কাসেমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে-ভ্যান চালক মঞ্জু বেপারী যাত্রী নামিয়ে রাতে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথিমধ্যে বাড়ির সন্নিকটে মৃত ইয়াসিন খানের বাড়ি সংলগ্ন নির্জন এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তার পথরোধ করে।
একপর্যায়ে তাকে এলোপাথারি ভাবে কুপিয়ে সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় গুরুত্বর আহত মঞ্জু বেপারীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মুর্মুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসেন।
গৌরনদী উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. টিপু সুলতান জানিয়েছেন-হাসপাতালে আনার আগেই মঞ্জু সরদারের মৃত্যু হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন-খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে বলেও তিনি (ওসি) উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com