শুক্রবার, ০৪:৪২ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আগৈলঝাড়ায় দোয়া ও মোনাজাত

এ,এস,মামুন, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ৮৭ বার পঠিত
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ জানুয়ারি, ২০২৬) বিকেলে আগৈলঝাড়া বিএসপি একাডেমি মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, দলীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল খান। সভাপতিত্ব করেন সাবেক দুইবারের সংসদ সদস্য এবং গৌরনদী-আগৈলঝাড়া আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন।
দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা মরহুমার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন। তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। জাতির জন্য তাঁর এই অসামান্য ত্যাগ ও রাজনৈতিক অবদান মানুষ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
এ সময় বক্তারা মরহুমার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশের চলমান সংকট থেকে উত্তরণ, গণতন্ত্র সুসংহতকরণ এবং জনগণের শান্তি ও কল্যাণ কামনা করেন।
অনুষ্ঠানে আগৈলঝাড়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মরহুমার আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণ মরহুমার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আদর্শ ধারণ করে গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com