শুক্রবার, ০৮:৩২ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে যেভাবে আপিল করতে হবে ইসিতে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৩৪ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পদ্ধতি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)।

কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলে বা কারও মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে অন্য কোনো প্রার্থী সংক্ষুব্ধ হলে, নির্বাচন কমিশনে নির্ধারিত পদ্ধতিতে আপিল করতে হবে।

সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখা-২ এর সিনিয়র সহকারী সচিব মো. আরিফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় ইসি জানায়, আসন্ন নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলাদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে ইতোপূর্বে জারি করা পরিপত্র-২ এর দফা-১৯ এর নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

আপিল দায়েরের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে।

নির্ধারিত বুথে আবেদন : আপিল দায়ের করতে ইচ্ছুক প্রার্থী বা তাদের প্রতিনিধিদের সংশ্লিষ্ট অঞ্চলের জন্য নির্ধারিত বুথে আবেদন জমা দিতে হবে।

নমুনা অনুসরণ : আপিল আবেদনের ক্ষেত্রে ইসি কর্তৃক সরবরাহ করা ‘পরিশিষ্ট-ক’ এর নমুনা বা ফরম্যাট কঠোরভাবে অনুসরণ করতে হবে।

সময়সীমা : নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে এই আপিল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নির্বাচন কমিশন সচিবালয় থেকে দেশের সব রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের এই বিষয়টি প্রার্থীদের অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যাতে প্রার্থীরা সঠিক নিয়ম মেনে সময়মতো তাদের অভিযোগ বা আপিল দাখিল করতে পারেন।

উল্লেখ্য, প্রতি নির্বাচনের মতো এবারও নির্বাচন কমিশন সচিবালয়ে আপিল শুনানির জন্য বিশেষ এজলাস ও বুথ স্থাপন করা হবে। সেখানে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা শুনানির মাধ্যমে আপিল নিষ্পত্তি করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com