শুক্রবার, ০৮:৫৯ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

মামুনুল হকের জন্য আসন ছাড়লেন জামায়াত প্রার্থী মোবারক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মোবারক হোসাইন তাঁর প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তিনি সরাসরি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের জন্য সংসদীয় আসনটি ছেড়ে দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে জামায়াতের এই নেতা মাওলানা মামুনুল হককে শুভ কামনা জানিয়ে বলেন, ঢাকা-১৩ সংসদীয় আসনে মাওলানা মামুনুল হকের জন্য আন্তরিক শুভকামনা, আলহামদুলিল্লাহ।

তিনি বলেন, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে দায়িত্ব পালনের পর আজ একটি গুরুত্বপূর্ণ দায়িত্বের অধ্যায় শেষ হলো। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ঢাকা-১৩ সংসদীয় আসনে দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থন গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করেছি। সম্মিলিত প্রচেষ্টার ফলে মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা এলাকায় জামায়াতে ইসলামী ও দাঁড়িপাল্লার পক্ষে জনগণের ইতিবাচক সাড়া ও সমর্থন তৈরি হয়েছে, যা সাম্প্রতিক জরিপেও প্রতিফলিত হয়েছে- আলহামদুলিল্লাহ।

তিনি আরও বলেন, এই আসনের সম্মানিত জনগণ এবং আমার সঙ্গে কাজ করা সকল ভাই-বোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। দায়িত্ব পালনের সময় কারও মনে কষ্ট দিয়ে থাকলে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমরা সংগঠনের সিদ্ধান্তের প্রতি অবিচল থেকে ইনসাফ, ন্যায় ও মানবিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব-ইনশাআল্লাহ। মহান আল্লাহ তায়ালা আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন-আমিন।

এদিকে জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে এনসিপি থেকে মনোনয়ন পাওয়া আকরাম হোসেনও তাঁর প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com