বৃহস্পতিবার, ০৫:২৪ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

ট্রাম্পের সঙ্গে বছরের শেষ বৈঠকে বসছেন নেতানিয়াহু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার পঠিত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার (২৮ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন। পরদিন সোমবার (২৯ ডিসেম্বর) ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবে বলে এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন।

চলতি বছরে এটি হবে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর পঞ্চম বৈঠক। গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন নিয়ে যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক মধ্যস্থতাকারীরা যখন চাপ দিচ্ছে, তখনই এই বৈঠক হচ্ছে।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৈঠকে ইরান, গাজা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ, লেবাননে হিজবুল্লাহর সঙ্গে পরিস্থিতি এবং ইসরায়েল-সিরিয়া নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে এখনো অগ্রগতি ধীর। উভয় পক্ষই চুক্তি লঙ্ঘনের অভিযোগ করছে, যা নিয়ে মধ্যস্থতাকারীরা উদ্বিগ্ন।

মার্কিন কর্মকর্তাদের মতে, এই বৈঠক গাজা চুক্তির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com