সোমবার, ০৪:২৯ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে জাতিকে পথ দেখিয়েছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার হাতুরি পেটা, যুবক হাসপাতালে  গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক পদে জাফর ইকবাল ও আনোয়ার হোসেন বাদল এক মাসের ব্যবধানে আবারও ডুবল চট্টগ্রাম হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল গ্রহণের শুনানি ৩১ আগস্ট ১১৬৪ কোটি টাকায় আধুনিকায়ন হচ্ছে ঢাকা মেডিক্যাল ফজরের নামাজে সেজদায় ইমামের মৃত্যু জিম্বাবুয়েতে ফেরি ডুবি, নিহত বেড়ে ৮৪

ঝিনাইদহ-৪ আসন : বিএনপির প্রার্থী হচ্ছেন গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ বার পঠিত

ঝিনাইদহ-৪ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খানের নাম চূড়ান্ত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ১৬ মিনিটে মুঠোফোনে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

রাশেদ খান জানান, মঙ্গলবার রাতে ঢাকার গুলশানে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তাকে ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী হিসেবে জানানো হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকায় একটি জনসভা করবেন—এই শর্তে তিনি প্রার্থী হতে সম্মতি দিয়েছেন।’

এদিকে খুব শিগগিরই বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও জানান তিনি।

বিএনপির প্রার্থী হলে গণঅধিকার পরিষদে তার অবস্থান কী হবে—এমন প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, ‘তিনি গণঅধিকার পরিষদে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।’

প্রসঙ্গত, রাশেদ খানের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামে। তিনি নবাই বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে রাশেদ খানের প্রার্থী হওয়ার খবরে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাংশ নেতাকর্মী এ আসনে বিএনপির নিজস্ব কোনো নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি তুলেছেন।

উল্লেখ্য, ঝিনাইদহ জেলার ৪টি সংসদীয় আসনের মধ্যে এখন পর্যন্ত মাত্র একটি আসনে বিএনপির প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। বাকি ৩টি আসনে প্রার্থী ঘোষণা না হওয়ায় দলীয় অঙ্গনে আলোচনা ও কৌতূহল দিন দিন বেড়েই চলেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com